| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরম দুঃসংবাদ ; হাসপাতালে ভয়াবহ আগুন, নারী-শিশুসহ ছয়জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৩ ১১:৫৩:৫৪
চরম দুঃসংবাদ ; হাসপাতালে ভয়াবহ আগুন, নারী-শিশুসহ ছয়জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে ডিনডুগাল জেলার ট্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একটি শিশু রয়েছে, জানিয়েছে ডেকান হেরাল্ড।

দ্য মিন্টের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা একটি লিফটের ভেতর ছয়জনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান। তাদের কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, লিফটের ভেতর অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের প্রায় ৩০ জন রোগীকে উদ্ধার করার পর লিফটের ভেতরে মৃত অবস্থায় তাদের পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হাসপাতালের আগুন লেগেছিল।

অগ্নিকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের জানলা দিয়ে আগুনের শিখা বের হচ্ছে এবং কালো ধোঁয়া পুরো হাসপাতাল ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

এটি এমন একটি ঘটনা, যা এক মাস আগে উত্তর প্রদেশের একটি হাসপাতালে ঘটে। সেখানে আগুনে ১১ নবজাতক মারা গিয়েছিল। ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে অগ্নিকাণ্ডের ফলে শিশুদের মৃত্যু হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

একটু পর শুরু, আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

একটু পর শুরু, আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ...