| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সি'রি'য়া'য় বা'শা'র আল-আ'সাদের বাবার ক'ব'রে আ'গু'ন (ভিডিওসহ)

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১১ ২২:০১:০১
সি'রি'য়া'য় বা'শা'র আল-আ'সাদের বাবার ক'ব'রে আ'গু'ন (ভিডিওসহ)

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের কবরে আগুন ধরিয়ে দিয়েছেন বিদ্রোহীরা। বুধবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কারদাহায় অবস্থিত হাফিজ আল-আসাদের কবরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্রোহী যোদ্ধারা হাফিজ আল-আসাদের কবরে আগুন ধরিয়ে দিচ্ছেন। তাদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে পতাকা হাতে কবর পুড়ে যাওয়ার দৃশ্য দেখছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা "সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস" এএফপিকে জানিয়েছে, বিদ্রোহীরা লাতাকিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত হাফিজ আল-আসাদের এই পৈতৃক কবরস্থানে আগুন দিয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, কারদাহায় হাফিজের কবরে আগুন ধরিয়ে ক্ষুব্ধ বিদ্রোহীরা তা পুড়িয়ে ফেলছেন। এসময় কবরস্থানের অন্যান্য স্থাপনাও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

হাফিজ আল-আসাদ ২০১২ সালে মারা যান এবং তাকে লাতাকিয়ার কারদাহায় পরিবারের পৈতৃক সমাধিতে দাফন করা হয়। সিরিয়ার ক্ষমতার মসনদে ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন হাফিজ আল-আসাদ। তার মৃত্যুর পর তার পুত্র বাশার আল-আসাদ ক্ষমতায় বসেন। যদিও ক্ষমতার শুরুতে কিছু সংস্কারের চেষ্টা করা হলেও, পরবর্তীতে তিনি বাবা হাফিজ আল-আসাদের মতোই কর্তৃত্ববাদী শাসক হিসেবে পরিচিত হন।

হাফিজ আল-আসাদের কবরটি বিশাল উঁচু কাঠামোর নিচে অবস্থিত, যার বাইরের অংশ পাথরে খোদাই করা। এই কবরস্থানে বাশার আল-আসাদের ভাই বাসেল এবং আসাদ পরিবারের অন্যান্য সদস্যদেরও কবর রয়েছে। ১৯৯৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া পর্যন্ত, বাসেলকে তার বাবার মসনদের উত্তরাধিকারী হিসেবে দেখা হত।

এদিকে, গত রোববার সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার বিভিন্ন শহরে একের পর এক অভিযানে সাফল্য পায়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই বিদ্রোহীরা দামেস্কসহ সিরিয়ার বেশ কয়েকটি শহর দখল করে নেয়।

এর পরদিন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রাণ বাঁচাতে রাশিয়ায় পালিয়ে যান, যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি সময়ের শাসন শেষ হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...