| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাশার আল-আসাদ সরকারের পতনের আসল রহস্য ফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ১১:২৬:১৬
বাশার আল-আসাদ সরকারের পতনের আসল রহস্য ফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন ঘটেছে। রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে লিখেছেন, ‘‘আসাদ চলে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক রাশিয়া, যাদের নেতৃত্বে ভ্লাদিমির পুতিন, আর তাকে রক্ষা করতে আগ্রহী নয়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সিরিয়ায় তার আগ্রহ হারিয়েছে।’’

রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী যোদ্ধারা প্রবেশ করার সময়, বাশার আল-আসাদ তার ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান। ২৪ বছর ক্ষমতায় থাকার পর, এই ঘটনার মাধ্যমে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের সমাপ্তি ঘটে। দামেস্কের আগে আলেপ্পো, হামা এবং হোমসের নিয়ন্ত্রণও চলে যায় বিদ্রোহীদের হাতে।

আসাদের পতনে সিরিয়ায় ব্যাপক উদযাপন দেখা যায়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস করে, কেউ কেউ সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে আনন্দ প্রকাশ করে। এই ঘটনাটি শুধু সিরীয় জনগণকেই আনন্দিত করেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও এতে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন।

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, আসাদের আরেক মিত্র ইরানও এখন দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ‘‘ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুর্বল হয়েছে, আর রাশিয়া দুর্বল হয়েছে ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক সঙ্কটের কারণে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...