| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ভারতে ব্যাপক ভাবে ভূমিকম্পের আঘাত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ১৪:০৬:১৬
এই মাত্র পাওয়া ; ভারতে ব্যাপক ভাবে ভূমিকম্পের আঘাত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে এই ভূমিকম্পটি অনুভূত হয়। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবরটি জানানো হয়েছে ইন্ডিয়া টুডে থেকে।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় এই ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে। হায়দরাবাদ, মুলুগু এবং এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূমিকম্পটি অনুভব করেছেন। এরপরই নেটিজেনরা সামাজিক মাধ্যমগুলোতে ভূমিকম্পের মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করতে শুরু করেন।

‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক এক্স ইউজার মন্তব্য করেন, "গত ২০ বছরে প্রথমবারের মতো তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল ৫.৩। এর কেন্দ্রস্থল মুলুগু জেলায় ছিল। হায়দরাবাদসহ পুরো তেলেঙ্গানায় কম্পন অনুভূত হয়েছে। গোদাবরী নদীর তলদেশে আবারও ভূমিকম্প হয়েছে, তবে এটি আগেরটির তুলনায় কম শক্তিশালী।"

তেলেঙ্গানা সিসমিক জোন-২ তে অবস্থিত, যার মানে হলো রাজ্যটি ভূমিকম্পের জন্য সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। তবে, তবুও আজ সেখানে ভূমিকম্প অনুভূত হলো। ভারতে মোট চারটি সিসমিক জোন রয়েছে, যার মধ্যে জোন-২ হচ্ছে সর্বনিম্ন ঝুঁকিপ্রবণ এবং জোন-৬ হচ্ছে সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...