| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে চিরদিনের জন্য আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৬ ১৫:৫৯:০৮
বাংলাদেশে চিরদিনের জন্য আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত

ভারত সরকার বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ আর বাংলাদেশে সরবরাহ করা হবে না। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে আগে বুকিং করা মাত্র দুইটি ট্রাকে করে কিছু আলু এসেছে। বন্দরে আলুর কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, যা এক দিনের ব্যবধানে ১০ টাকা বেড়েছে। যদিও পেঁয়াজের দাম এখনো স্বাভাবিক রয়েছে।

এদিকে, দুই দিন পার হলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এলসি খোলা সত্ত্বেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পেরে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

হিলি বন্দরের আমদানিকারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সৃষ্ট এই সংকট নিরসনে মঙ্গলবার কলকাতায় ভারতীয় রপ্তানিকারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা। এই বৈঠক থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসার আশা করছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক এস এম রেজা বিপুল জানান, হঠাৎ করে ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। তারা দাবি করছেন, অন্তত পূর্বে করা এলসিগুলোর আলু ও পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া উচিত।

এদিকে, আগের স্লট বুকিং করা একটি আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে, তবে কোনো পেঁয়াজ বোঝাই ট্রাক এখনো বন্দরে পৌঁছায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...