দুই দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ৩০ হাজার মানুষের মৃ*ত্যু - আজকের দিনে
আজ, ২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং অন্যান্য ঐতিহাসিক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
ঘটনাবলি:
- ১৫৩৮: পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে তাদের নৌসেনাদের সরিয়ে নেয়।
- ১৭৫৯: একটি শক্তিশালী ভূমিকম্প বৈরুত ও দামেস্কে আঘাত হানে। এতে প্রায় ৩০,০০০ মানুষ প্রাণ হারায়।
- ৮১৩: কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয় জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে।
- ১৮৩৮: ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে আঘাত হানে এক ভীষণ সাইক্লোন। ঝড় এবং জলোচ্ছ্বাসের তাণ্ডবে পুরো শহর তছনছ হয়ে যায় এবং প্রায় ৩ লাখ লোক নিহত হয়।
- ১৮৭৫: ব্রিটেন মিশরে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা খতিবের কাছ থেকে কিনে নেয়।
- ১৮৮০: ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।
- ১৯১৮: প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া কর্তৃক দখলকৃত পোল্যান্ড স্বাধীনতা লাভ করে।
- ১৯৩৬: জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৭৫: দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১: মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন্সে একটি বিমান ঘাঁটি সমুদ্রতীরবর্তী বৃহত্তর অংশ ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
- ১৯৯১: খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
- ১৯৯৬: পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে আসেন।
- ২০০১: সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হয়।
- ২০০৪: রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
- ২০০৭: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
বিশিষ্ট ব্যক্তিদের জন্ম:
- ১৫৬২: লাফান ডি ভেগা, স্প্যানিশ নাট্যকার ও কবি।
- ১৮৪১: আর্নেস্ট সচ্রডের, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
- ১৮৯৫: চিত্রপরিচালক দেবকী কুমার বসু।
- ১৯০৪: বা জীন, চীনা লেখক।
- ১৯১৯: ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই।
- **১৯২৩:** মাউন কইভিস্টো, ফিনিশ রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
- **১৯৩৩:** কবি শক্তি চট্টোপাধ্যায়।
- **১৯৫২:** ইমরান খান, পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
- **১৯৬২:** হিরনবু সাকাগুচি, জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াকারের প্রতিষ্ঠাতা।
- **১৯৭৭:** গুইলেরমো কানাস, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যু:
- **১৫৬০:** আন্দ্রেয়া ডরিয়া, ইতালিয়ান এডমিরাল।
- **১৮৫৭:** ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক, সিপাহী বিদ্রোহ দমনকারী।
- **১৮৮৫:** টমাস এ. হেন্ড্রিক্স, আমেরিকান রাজনীতিবিদ ও ২১ তম ভাইস প্রেসিডেন্ট।
- **১৯৪১:** সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।
- **১৯৭৪:** জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট।
- **২০১৩:** উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- **২০১৬:** ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
দিবস:
- আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ দিবস।
এই দিনটির বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে গেছে এবং এই দিনটি পৃথিবীর নানা প্রান্তে নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে।
