| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ থেকে আইপিএলের নিলামে, কে এই সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২০ ১৪:৪৭:৩৯
গোপালগঞ্জ থেকে আইপিএলের নিলামে, কে এই সাকিব

‘সাকিব হুসাইন ইজ নাইট’—২০২৪ আইপিএলের মিনি নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স যখন তাকে দলে ভেড়ায়, তখন ফেসবুকে এই পরিচিতি দিয়েছিল তারা।

তবে, সাকিব আল হাসান নামের বাংলাদেশের অলরাউন্ডারকে মনে করে অনেকেই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। কারণ ওই সময়ে সাকিব আল হাসান নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে বিভ্রান্তি দ্রুত দূর হয়ে যায় এবং সবার জানা হয়ে যায়, এই সাকিব আল হাসান নন।

এই সাকিব, যিনি এবার আইপিএল নিলামে নিজের দাম ৩০ লাখ রুপিতে উঠিয়েছেন, তিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। হ্যাঁ, সঠিক পড়েছেন—বাংলাদেশ নয়, ভারতের বিহারে একটি গোপালগঞ্জ জেলা রয়েছে, আর সেখানে জন্মগ্রহণ করেছেন এই তরুণ পেসার সাকিব হুসাইন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাকিব হুসাইন গোপালগঞ্জে বেড়ে ওঠেন। তার পথ চলা ছিল একেবারে সাধারণ—দরিদ্র পরিবারের সন্তান হিসেবে পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের খরচের পাশাপাশি পরিবারের জন্যও কিছু উপার্জন করতেন।

তবে ২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত এক ক্রিকেট লিগে তার দুর্দান্ত পারফরম্যান্স বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। সাকিবের সুইং, গতি এবং লাইন-লেন্থ দেখার পর ক্রিকেটবিশ্ব তাকে গুরুত্ব দিতে শুরু করে। এরপর তিনি সুযোগ পান বিহারের অনূর্ধ্ব-১৯ দলের জন্য। সেখান থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও আসে তার। ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে সাকিব আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করেন, গুজরাটের বিপক্ষে ২০ রানে নেন ৪ উইকেট।

মুস্তাক আলি ট্রফিতে তার অসাধারণ পারফরম্যান্সের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজির চোখে পড়েন সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে দলে যোগ দিতে আগ্রহী ছিল। সাকিব তখন বেছে নেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসকে, এবং সেখানে আইপিএল নেটে বল করেন। ২০২৩ আইপিএলে মাঠে নামতে না পারলেও, কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে নেয়। যদিও তখনও মাঠে খেলা হয়নি।

২০২৪ সালে, সাকিব রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। তাই এবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর তার দিকে আবারও।

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পর এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব। তারা যা খুশি তাই করবে, আর আমি শুধু ক্রিকেটীয় সরঞ্জাম এবং বল করার জন্য নির্দিষ্ট জুতা কিনব।’ এবার যদি আবার সুযোগ পান, তাহলে তার পরিকল্পনা কী হবে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...