| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ১৮:০৬:২১
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

দলীয় ৪ রানের মাথায় দুটি উইকেট হারানোর পর বাংলাদেশে হারের শঙ্কা ঘনিয়ে আসে। তবে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর মধ্যকার পঞ্চাশোর্ধ্ব পার্টনারশিপ সেই বিপর্যয় কাটিয়ে ওঠে। যদিও শান্তর বিদায়ের পরও আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে টিম টাইগার্স।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ চাপের মুখে ছিল। ইনিংস হার এড়াতে তাদের অন্তত ২০২ রান করতে হবে। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান করেছে, এখনও সফরকারীদের থেকে ১০১ রানে পিছিয়ে রয়েছে।

৮০ বলে ৩৮ রানে অপরাজিত রয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ২৬ বলে ৩১ রান করে টিকে আছেন, তিনি চলমান টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই দুজনের ওপর বাংলাদেশের টেস্টের ভাগ্য নির্ভর করছে।

সাকিব আল হাসানের বিষয় নিয়ে গড়ে ওঠা বিক্ষোভের ফলে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। সাধারণ ম্যাচের দিনগুলোতে যে দর্শক সমাগম দেখা যায়, এদিন তা ছিল অনুপস্থিত। মাঠে যারা উপস্থিত ছিলেন, তারা স্বাগতিক দলের ব্যর্থতা দেখতে পেয়ে হতাশ হয়েছেন।

দ্বিতীয় দিনে খেলা নিষ্পত্তির আশঙ্কা থাকলেও বাংলাদেশ প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে। আলোকস্বল্পতার কারণে কয়েকটি ওভার খেলে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ার।

সোমবার, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনের সেঞ্চুরির সাহায্যে ৩০৮ রানে থামে, ফলে তাদের লিড দাঁড়ায় ২০২ রানে। ভেরেইনের ১৪৪ বলের ১১৪ রানের ইনিংস ম্যাচের গতিপথ পরিবর্তন করে।

মিরপুরের কন্ডিশনে প্রোটিয়াদের দেওয়া ২০২ রানের লিড পাহাড়সম। এই টেস্টে টিকে থাকতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জরুরি। কিন্তু শুরুতেই ঘটে দুর্ভাগ্যজনক বিপর্যয়। ইনিংসের তৃতীয় ওভারে কাগিসো রাবাদা প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে দেন। এরপর রাবাদা একই ওভারে মুমিনুল হককেও তুলে নেন।

শান্ত ও জয়ের মধ্যে ৯৮ বলের ৫৫ রানের জুটি বাংলাদেশের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য। শান্ত ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর জয়-মুশফিকের জুটি খেলার গতিকে স্থিতিশীল করে।

**সংক্ষিপ্ত স্কোর:**

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১০১/৩

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...