| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাশরাফিকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে আল্টিমেটাম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ২২:০৬:৩৬
মাশরাফিকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সকে আল্টিমেটাম

সিলেট স্ট্রাইকার্সকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সিলেট মহানগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের গেটের সামনে মাশরাফির কুশপুত্তলিকা দাহ করে এই আল্টিমেটাম প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান, মাশরাফি বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার এক প্রতীক, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভাই-বোনদের গুলি করে হত্যা করার ঘটনায় তিনি নীরব ছিলেন এবং সরকারের সমর্থন করেছেন। তারা বলেন, "এটি আমরা কোনোভাবেই মেনে নেব না। মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি তা না হয়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব এবং সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করব।"

শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, "মাশরাফি সিলেটে আসতে পারবেন না। এই পুণ্যভূমিতে কোনো স্বৈরাচারী সরকারের সমর্থকদের স্থান হবে না।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...