| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবের দেশে ফেরা নিয়ে কড়া হুশিয়ারি দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ২০:৫৮:৫৭
সাকিবের দেশে ফেরা নিয়ে কড়া হুশিয়ারি দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন। নির্বাচকেরা তার ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা টেস্টের দলে রেখেছিলেন। তবে দেশে ফেরার জন্য রওনা দিলেও শেষ মুহূর্তে নিরাপত্তা সমস্যার কারণে তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমে জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সাকিবকে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

সাকিব নিজে জানান, নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, “দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য। আমার নিজের নিরাপত্তার জন্যই এটি প্রয়োজন।”

গত মধ্যরাত থেকে সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়। সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয় এবং দুবাইতে অপেক্ষা করতে বলা হয়। সাকিবের আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঢাকামুখী ফ্লাইট ছিল, তবে তিনি সেই ফ্লাইট বাতিল করেছেন।

এখন, যদি সাকিব দেশে ফিরে না আসেন, তবে বিসিবিকে নতুন কাউকে মিরপুর টেস্টের দলে অন্তর্ভুক্ত করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...