| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার কারন দেখিয়ে সরাসরি যাকে দোষ দিলেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৩ ০৭:৩৮:০৮
ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার কারন দেখিয়ে সরাসরি যাকে দোষ দিলেন শান্ত

গোয়ালিয়র ও দিল্লিতে প্রথম দুই টি-টোয়েন্টিতে পাত্তা একদমই পায়নি নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ। আজ (শনিবার) হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তাদের লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানো। তবে এদিন ভারত মেরেছে ‘ধর তক্তা মার পেরেক’ স্টাইলে। প্রথমে ব্যাট করে তাদের করা ২৯৭ রান যেকোনো টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান।

এর আগে এতদিন ২৭৮ রান নিয়ে সেই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। জবাবে ব্যাট করতে নেমে কোনো রকম লড়াই জমাতে পারেনি টাইগাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। বলার মতো ইনিংস খেলেন কেবল তাওহীদ হ্রদয় এবং লিটন দাস। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৪ রান। ফলে ১৩৩ রানের পরাজয় নিয়ে সিরিজ শেষ করল হাথুরুর শিষ্যরা।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, 'আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করিনি। কয়েক ওভার আমরা কিছু ম্যাচে ভালো বল করেছি কিন্তু আজ আমরা ভালো বোলিং করতে পারিনি। ঘরের মাঠে আমাদের উইকেটে পরিবর্তন আনতে হবে।

শান্ত আরো বলেন, 'আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আর খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে যদি উন্নতি করতে চাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...