| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভয় পেয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৪ পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৬ ১৫:০৩:৪৮
ভয় পেয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৪ পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করল ভারত

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটের তিন সিনিয়র তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা অবসরের ঘোষণা দিয়েছেন। তাদের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ও দল ছেড়েছেন, যা ভারতের দলে বড় পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত দেখা গেছে শ্রীলঙ্কা সফরে।

বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত নতুন মুখদের পরীক্ষার একটি সুযোগ পাবে। জাতীয় দলে নেই জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋষভ পান্ত। এই অবস্থায় দলে নতুন কিছু খেলোয়াড় দেখা যেতে পারে।

বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে পারেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। স্যামসন দীর্ঘদিন ধরে ভারতীয় দলে জায়গা পেয়ে আসছেন, কিন্তু জাতীয় দলে তার আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের ফর্ম অনেকটাই অনুপস্থিত। তবে এই সিরিজে ওপেনারের দায়িত্ব পালন করা নিশ্চিত। অভিষেক শর্মা গত আইপিএলে মেরেছেন ৪২টি ছক্কা, আর মোট রান করেছেন ৪৮৪, যার মধ্যে ৩৯৬ রানই এসেছে বাউন্ডারি থেকে।

তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন, যিনি বর্তমানে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা ব্যাটার। চারে অলরাউন্ডার রিয়ান পরাগকে সুযোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঋষভ পান্তের অনুপস্থিতিতে মিডল অর্ডারে তার ওপর আস্থা রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর। শিভাম দুবে ৫ নম্বরে অটোম্যাটিক চয়েজ ছিলেন, তবে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। তার জায়গায় নীতিশ কুমার রেড্ডি বা তিলক ভার্মার মধ্যে একজনকে দেখা যেতে পারে, যদিও ভার্মার সম্ভাবনা একটু কম।

তিন অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দরের জায়গা নিশ্চিত। হার্দিক এবং রিঙ্কু ভারতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর ওয়াশিংটন সুন্দর ব্যাটিং এবং বোলিং—দুই দিকেই কার্যকরী।

বোলিং বিভাগের দিকে তাকালে, রবি বিষ্ণোই আবারও সুযোগ পাচ্ছেন, যদিও বরুণ চক্রবর্তীকে তিন বছর পর আরেকবার পরীক্ষা করা হচ্ছে। তবে, বিষ্ণোই জাতীয় দলে পরীক্ষিত এবং নিয়মিত মুখ।

পেস লাইনআপে, বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে মায়াঙ্ক যাদবের। ২২ বছর বয়সী এই পেসার আইপিএলে ১৫৬.৭ কিলোমিটার গতিতে বোলিং করে দর্শকদের নজর কেড়েছেন। অন্য পেসার হিসেবে অর্শদীপ সিংয়ের জায়গা নিশ্চিত।

ভারতের সম্ভাব্য একাদশ:

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...