| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিলামের আগেই বড় চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন তাওহিদ হৃদয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৫ ১৪:১৭:২৩
নিলামের আগেই বড় চমক দেখিয়ে আইপিএলে দল পেলেন তাওহিদ হৃদয়

বয়স মাত্র ২৩ বছর ৩০৪ দিন। নিজের সিভিতে রয়েছে এলপিএল ও বিপিএলের ভালো পারফরম্যান্সের প্রমাণ। এবার কি তাওহিদ হৃদয়ের চোখ আইপিএলের দিকে? হয়তো প্রশ্নটা একটু বেশি হয়ে যেতে পারে, তবে ভারতের বিপক্ষে নেট প্র্যাকটিসে তাঁর আত্মবিশ্বাস দেখে মনে হয় তিনি প্রস্তুত।

ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলার সুযোগ খুব একটা সহজে আসে না বাংলাদেশি ক্রিকেটারদের কাছে। আর ভারতের বিপক্ষে ভালো পারফরম্যান্স মানে আইপিএলের দরজা খুলে যেতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাট এখন সবচেয়ে জনপ্রিয়, আর এই টুর্নামেন্টের ডাক কে-ই বা মিস করতে চায়?

২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬০০-এর বেশি রান, ২৭ গড় ও ১২৭ স্ট্রাইক রেট। হৃদয় হয়তো এখনো কোনো বিপ্লব ঘটাননি, তবে তিনি সেই খেলোয়াড়দের একজন যাদের নিয়ে দেশের ক্রিকেট টি-টোয়েন্টিতে নতুন স্বপ্ন দেখে।

তবে হৃদয়ের সাম্প্রতিক পারফরম্যান্স একটু চিন্তার কারণ হতে পারে। শেষ ১০ ম্যাচে তাঁর স্কোরগুলো হলো—৯, ৯, ৪০, ৪, ১৪, ১, ০, ০, ১৩। একটি ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি, এবং কোনো ফিফটিও নেই। তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রানের ইনিংসটি ছিল ইতিবাচক দিক।

হৃদয় শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেটে বিশ্বাসী, বিশেষ করে টি-টোয়েন্টিতে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জের কথা ভাবলে দীর্ঘ তালিকা তৈরি হতে পারে, তবে হৃদয় সেই খেলোয়াড় যিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেই পছন্দ করেন।

শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তিনি কোচ চান্দিকা হাথুরুসিংহের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। নিজের সেরাটা মাঠে তুলে ধরতে হৃদয়ের চেষ্টায় কোনো কমতি নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...