| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বিসিবিকে শক্ত বার্তা দিলেন এনামুল হক বিজয়, ৩৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং 

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৬ ০৯:০০:২৩
ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের আগে বিসিবিকে শক্ত বার্তা দিলেন এনামুল হক বিজয়, ৩৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং 

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট হল টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেই ফরম্যাটটি আরও সংক্ষিপ্ত হয়ে এসেছে টি-টেনে। এই টি-টেনে যেমন দ্রুতগতির ব্যাটিং দরকার, ঠিক তেমনভাবেই ব্যাট হাতে ঝড় তুলেছেন এনামুল হক বিজয়। আগের ৩ ম্যাচে ১৩ বলে মাত্র ১০ রান করেছিলেন তিনি, তবে এবার ৩৬৬.৬৭ স্ট্রাইক রেটে ব্যাট করে নিজের সামর্থ্য দেখিয়ে দিলেন। যদিও বিজয়ের এই দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচটি জিতে নেয় সাব্বির রহমানের দল হারারে বোল্টস।

জিম আফ্রো টি-টেন লিগের ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স এবং সাব্বির রহমানের দল হারারে বোল্টস। সাব্বির আগের ম্যাচের ব্যর্থতার কারণে একাদশে জায়গা পাননি, কিন্তু বিজয় ছিলেন দলের মূল ভরসা। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি সুযোগের সদ্ব্যবহার করেন, মাত্র ৬ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি ছক্কা এবং ১টি চার। যদিও আফতাব আলমের বলে লাহুর মিলানের হাতে ক্যাচ তুলে দিয়ে দ্রুত সাজঘরে ফিরে যান।

বুলাওয়ে ব্রেভসের হয়ে হাবসন ১৭ বলে ৩৫ রান করেন এবং ব্রাথওয়েট ১০ বলে ১৩ রান করেন। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে এনামুল হকের দল। জবাবে ব্যাট করতে নেমে হারারে বোল্টসের হয়ে দাসুন শানাকা ১৮ বলে ৪৭ রান করেন, মিলানথা ১১ বলে ২০ রান এবং জেমি নিশাম ৯ বলে ১৭ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান তুলে ৭ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে হারারে বোল্টস।

ম্যাচটি ছিল ১০৬ বলের এক রোমাঞ্চকর লড়াই, যেখানে দুই দল মিলিয়ে মোট ১৯৯ রান হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...