| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক, তামিম সাকিব কোথায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২১ ১৮:৪৬:০২
দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক, তামিম সাকিব কোথায়

মুশফিকুর রহিমের দরকার ছিল মাত্র ৯ রান, তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ৮ রান করেছিলেন, তাতেই তিনি তামিমের ১৫,১৯২ রানের মাইলফলকে পৌঁছে যান।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই মুশফিক হয়ে গেলেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটাও এখন তার। তবে রানের এই মাইলফলক স্পর্শের দিনে মুশফিক তার ইনিংস খুব বড় করতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ১৩ রান করে আউট হন তিনি।

এখন পর্যন্ত ৯১টি টেস্ট ম্যাচে মুশফিক করেছেন ৫,৯১৩ রান, ২৭১ ওয়ানডে ম্যাচে ৭,৭৯২ রান, আর টি-টোয়েন্টিতে অবসরের আগে ১০২ ম্যাচে করেছেন ১,৫০০ রান। সবমিলিয়ে তার রানসংখ্যা ১৫,২০৫। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের রান ১৫,১৯২।

বাংলাদেশের হয়ে ১৫ হাজার রানের মাইলফলক পার করেছেন কেবল মুশফিক ও তামিম। তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রান ১৪,৬৯৬। চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার রান ১০,৬৯৪। এই চারজন ছাড়া আর কেউ ১০ হাজার রান করতে পারেননি।

এই তালিকায় পঞ্চম স্থানে আছেন লিটন দাস, যার ২৪৪টি ম্যাচে রান ৭,১৮৩।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...