| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চেন্নাইয়ে ৫০ করেই রেকর্ডবুকে জাকির-সাদমান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২১ ১৫:১২:৪৩
চেন্নাইয়ে ৫০ করেই রেকর্ডবুকে জাকির-সাদমান

৫০০ রান টপকানোর কঠিন লক্ষ্য সামনে রেখে মাঠে নামে বাংলাদেশ, চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে। তৃতীয় দিনেই পরাজয়ের আশঙ্কা ছিল। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সূচনা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে। বিশেষ করে ওপেনিং জুটিতে জাকির হোসেন ও সাদমান ইসলামের দুর্দান্ত পারফরম্যান্স!

ভারতের মাটিতে আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এই দুই ওপেনার। এর আগে ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটির সর্বোচ্চ রান ছিল ৩৮, যা ২০১৭ সালে তামিম ইকবাল ও সৌম্য সরকার করেছিলেন। আজ সেই রেকর্ডকে ছাড়িয়ে ৫০ পার করে দিয়েছেন জাকির ও সাদমান। ৫১৫ রানের বিশাল লক্ষ্যের বিপরীতে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন দুজনই, ওয়ানডে মেজাজে রান তুলেছেন।

১৩ ওভার শেষে দুজনের সংগ্রহ ছিল ৫৬ রান, যেখানে ৭টি চারের সঙ্গে ছিল ১টি ছক্কা। চা-বিরতিতে যাওয়ার সময় দুজনই অপরাজিত ছিলেন।

ভারতের বিপক্ষে টেস্টে ওপেনিং জুটিতে বাংলাদেশের পক্ষে ৫০ রানের বেশি তিনবারই হয়েছে। প্রথমবার ২০১০ সালে চট্টগ্রামে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৩ রান করেছিলেন। সর্বোচ্চ ওপেনিং জুটি হয় ২০২২ সালে, চট্টগ্রামেই, যেখানে নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন মিলে ১২৪ রান করেন।

তৃতীয় দিনের শুরুতেই ভারতের ঋষভ পান্ত ও শুভমান গিল বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। শুভমান গিল প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন, আর পান্তও দেড় বছরের বিরতি কাটিয়ে ফিরে এসে সেঞ্চুরি করেন।

শেষ পর্যন্ত ভারত ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে, বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় ৫১৫ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...