| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিন, দেখে নিন স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৮:৩২:৪৯
অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিন, দেখে নিন স্কোর

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যেন নাটকীয়তার অভাব ছিল না। বাংলাদেশি পেসার হাসান মাহমুদ প্রথম সেশনেই ভারতীয় শিবিরে আতঙ্ক সৃষ্টি করলেও দিনের শেষ সেশনে চিত্র পাল্টে যায়। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত দিন শেষ করে ৩৩৯ রানে, আর এর পেছনে মূল ভূমিকা ছিল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের।

অশ্বিন ১১২ বলে অপরাজিত ১০২ রান করেন এবং জাদেজা ১১৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। দিনের শেষ সেশনে ৩২ ওভারে ১৬৩ রান তোলে ভারত, কোনো উইকেট না হারিয়ে। তাদের এই পারফরম্যান্সে বাংলাদেশি বোলারদের প্রথম দিকের কৃতিত্ব যেন ম্লান হয়ে যায়।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ১৮ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। তবে অশ্বিনের সেঞ্চুরি ও জাদেজার সঙ্গে তার ১৯৫ রানের অপরাজিত জুটির সামনে বাংলাদেশি বোলারদের শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়।

প্রথম সেশনে হাসান মাহমুদ একে একে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এবং রিশভ পান্তের উইকেট তুলে নিয়ে ভারতকে বড় চাপের মুখে ফেলে দেন। তবে শেষ সেশনে অশ্বিন ও জাদেজা সেই চাপকে একেবারে উল্টে দেন, বাংলাদেশের বোলারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৮০ ওভারে ৩৩৯/৬

(জয়সাওয়াল ৫৬, রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬*, অশ্বিন ১০২*; তাসকিন ১৫-১-৪৭-০, হাসান ১৮-৪-৫৮-৪, নাহিদ ১৭-২-৮০-১, মিরাজ ২১-১-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...