ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য এক পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল মাঠে নামছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে এই সিরিজটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সিরিজটি ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহের কমতি নেই। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে।
এই ম্যাচের জন্য বাংলাদেশ দল কেমন হতে পারে তা এক নজরে দেখে নেওয়া যাক:
ওপেনিংয়ে নামবেন জাকির হাসান ও সাদমান ইসলাম। তিন নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে ব্যাট করবেন টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল হক। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এরপর ছয় নম্বরে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
লোয়ার অর্ডারে ব্যাটিং সামলাবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তবে উইকেট যদি স্পিন সহায়ক হয়, তাহলে তাইজুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে, আর পেস সহায়ক উইকেটে তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
