| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচেই চমক দেখালেন সাইফউদ্দিন, আমেরিকায় পেলেন বিশাল পুরষ্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৭:১৮:০০
প্রথম ম্যাচেই চমক দেখালেন সাইফউদ্দিন, আমেরিকায় পেলেন বিশাল পুরষ্কার

ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। প্রতিপক্ষ দলের দরকার চার রান, আর হাতে বল বাংলাদেশের প্রতিভাবান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। বিপক্ষ ব্যাটার জুনায়েদ সিদ্দিকী বড় শট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সাইফউদ্দিনের নিখুঁত ইয়র্কার তার স্টাম্পে আঘাত হানে, ভেঙে দেয় তার পরিকল্পনা। আমেরিকার মাইনর লিগে নিজের প্রথম ম্যাচেই এমন অসাধারণ পারফরম্যান্স করে সাইফউদ্দিন সবার নজর কাড়েন। তার দল আটলান্টা ফায়ার নাটকীয়ভাবে মাত্র চার রানে জয়লাভ করে।

সাইফউদ্দিন তার তিন ওভারের স্পেলে অসাধারণ বল করেন, মাত্র ১৩ রান দিয়ে বিপক্ষকে চাপে রাখেন। যদিও ব্যাট হাতে তিনি সেভাবে অবদান রাখতে পারেননি, পাঁচ বলে করেন ৬ রান এবং রান আউট হন। তবে তার বোলিং নৈপুণ্যই তাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়।

ম্যাচসেরা হয়ে সাইফউদ্দিন পুরস্কার হিসেবে পেয়েছেন ১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১৭ হাজার। এটি তার ক্যারিয়ারে এক উল্লেখযোগ্য সাফল্য, যা তাকে ভবিষ্যতের ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...