| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নায়ক থেকে ভিলেন হলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৪ ১১:৫২:০৮
নায়ক থেকে ভিলেন হলেন বাবর

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়নের অধিনায়ক নিযুক্ত হন মোহাম্মদ হারিস।

পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও একই দলের হয়ে খেলেন। তবে অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

তিনি বলেছেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’

ঘরোয়া টুর্নামেন্টে বাবরের নেতৃত্ব না পাওয়া তার জন্য বড় অপমানজনক বল মনে করেন বাসিত। অধিনায়কত্ব না পাওয়ার পরও এই দলের হয়ে খেলায় বাবরকে কাপুরুষ বলেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

বাবরকে নিয়ে বাসিত বলেন, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...