| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে ২ টেস্টের জন্য বাংলাদেশের ৩ তারকা বাদে দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ২৩:১০:১৭
ভারতের বিপক্ষে ২ টেস্টের জন্য বাংলাদেশের ৩ তারকা বাদে দল ঘোষণা

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়।

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকির আলী অনিক। টি-টোয়েন্টির পর প্রথম টেস্টের জন্য অপেক্ষা করছেন তিনি। পাকিস্তান সফরকারী দল থেকে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে বাইরে আছেন তিনি। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি তার।

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে চারজন পেসার রয়েছেন। এছাড়া দলে রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজসহ চার জন স্পিনার।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...