| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রেকর্ডের পর সাকিবের ডাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ২৩:০০:৪২
রেকর্ডের পর সাকিবের ডাক

একেবারেই বোলিং সহায়ক পিচ। শেষ দিনে ২২১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেও সাকিব আল হাসান সারির কাউন্টি দল কোনো ঝুঁকি নেয়নি। তবে এই অত্যধিক রক্ষণাত্মক ধাক্কায় সারি লাভবান হয়নি। উইকেটের পর উইকেট হারায় দলটি। শেষ দিনে জ্যাক লিচ ও আর্চি ভনের কাছে হেরে বিপদে পড়েছে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা।

এদিকে দলের বিপদ আরও বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। চার উইকেটের পতনের পর বিদায় নেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ বাঁচানোর ইনিংস আশা করা হয়েছিল। কিন্তু সাকিব এখন ব্যাট হাতে অনেকটাই নিষ্প্রভ। নিজের পঞ্চম বলে, আর্চি ভন আউট হন। প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয়ার্ধে ডাক পান সাকিব। ৫ বলে শূন্য রানে আউট হয়ে দলের বিপদ বাড়িয়ে দেন বাংলাদেশ তারকা।

টার্গেট ২২১। বাকি ছিল আড়াই সেশনের খেলা। এমন অবস্থায় জয়ের চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই নজর ছিল সারের ব্যাটারদের। ধৈর্যশীল ব্যাটিং দিয়ে সেই চেষ্টায় অনেকটা সফলও হয়েছিল তারা। ডম সিবলি এবং বেন ফোকস খেলেছেন একেবারেই টেস্ট মেজাজে। সিবলি ১৮৩ বলে করেছেন ৫৬ রান। আর বেন ফোকসের ১০০ বলের ধৈর্যশীল ইনিংস থেকে এসেছে ২০ রান।

তবে এই দুজনের পর আর কেউই ক্রিজে টিকতে পারলেন না। সাকিবকে নিয়ে প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে সেই ব্যর্থতার বৃত্তেই আটকে রইলেন তিনি। বল হাতে দুই ইনিংস মিলে ৯ উইকেট পেলেও ব্যাটিংয়ে তিনি হতাশ করেছেন সবাইকেই। তার দল সারেও এখন আছে হারের শঙ্কায়।

এই প্রতিবেদন পর্যন্ত সারের সংগ্রহ ১০৫ রান। উইকেট হারিয়েছে ৮টি। দিনের খেলা শেষ হতে বাকি আছে আরও ৪২ বল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...