এই মাত্র শেষ হল, বাংলাদেশ-শ্রীলঙ্কার হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১০ ১৮:৩৯:২০
প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও একই রকম শঙ্কা দেখা দিয়েছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ড্র হয়নি। অবশেষে, ম্যাচের ৫০ ওভার থেকে কমিয়ে ২০ ওভার করা হয়। আর তাতে স্বাগতিক লঙ্কান মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ ‘এ’ দল।
আজ (মঙ্গলবার) কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক মেয়েরা। জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগ্রেসরা।
