বাংলাদেশের পরবর্তী পূনাঙ্গ সিরিজ বাদ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ চলে গেছে। এবারও বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। এটি অক্টোবরের প্রথমার্ধ পর্যন্ত চলতে থাকে। এরপরই বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার।
অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু এই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূচি চূড়ান্ত হলেও প্রোটিয়ারা আসলে বাংলাদেশে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে, দলটির বাংলাদেশে আশা সন্দেহের মধ্যে রয়েছে। বাংলাদেশ সফরের বিষয়টি তাদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
চলতি সপ্তাহে বাংলাদেশ সফর নিয়ে সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গে আলোচনা করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বাংলাদেশ সফরে আগ্রহী কি না, তা জানতে এই আলোচনার আয়োজন করা হয়।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেটারদের ওপর কোনো চাপ দিতে চায় না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সফরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না, সেটা ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছেন তারা। ইতিমধ্যেই চলতি আসরে, দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে এবং নিজস্ব খরচ কমাতে টেস্ট সিরিজ সীমিত করেছে।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমে আর মাত্র ৬টি ম্যাচ বাকি আছে প্রোটিয়াদের। পয়েন্ট টেবিলে তারা সাত নম্বরে রয়েছে। লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে জায়গা করে নিতে নিজেদের পরের ৬ টেস্টের মধ্যে অন্তত ৫টিতে জিততে হবে সাউথ আফ্রিকাকে।
প্রোটিয়ারা অক্টোবরে বাংলাদেশ সফরে আসলেও তাতে খেলার সম্ভাবনা নেই মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েতজির। তাদের মাঠে ফেরার কথা রয়েছে আগামী নভেম্বরে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী ২১ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে। এ কারণেই মূলত সিরিজটি ঝুলে আছে।
এদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিরিজের কদর আলাদা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বাকি আরও ৬ টেস্ট। সংখ্যাতত্ত্বের জটিল হিসেব বলছে, পরের ৬ টেস্ট থেকে বাংলাদেশের অন্তত ৫ টেস্টে জয় পেলে বাংলাদেশও যেতে পারবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শেষ পর্যন্ত ফলাফল কোথায় গড়ায় তা জানা যাবে দক্ষিণ আফ্রিকারের ক্রিকেটারদের আলোচনার পর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
