| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভারত সিরিজের আগে নতুন দায়িত্ব নিয়ে দলের সাথে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৪:০৮:৪৬
ব্রেকিং নিউজ ; ভারত সিরিজের আগে নতুন দায়িত্ব নিয়ে দলের সাথে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমা ইকবাল আবারও ক্রিকেটে ফিরছেন। দীর্ঘ দিন ধরে তিনি ক্রিকেটের বাইরে আছেন। দলের সাথে তিনি বিমান ধরবেন বলে শোনা যাচ্ছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই বর্তমানে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা। ভারত সিরিজের আগে ৮ সেপ্টেম্বর থেকে তাদের প্রি-ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ সময় জানা গেল, তামিম ইকবালও ভারতীয় বিমানে উঠছেন! তবে ক্রিকেটার হিসেবে নয়, আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন তামিম। বিসিবির একটি সূত্র বাংলাদেশ ক্রিকেট ওয়েবসাইটকে বিষয়টি নিশ্চিত করেছে।

তামিম এরই মধ্যে স্টার ব্রডকাস্টিং কোম্পানির সঙ্গে কথা বলছেন। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সবকিছু এদিক ওদিক এগোচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়া তামিম দলের হয়ে মাইক্রোফোন ধরবেন।

ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তখন দলের ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে তামিমকে। এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে। এবার কি তামিম পুরো সময় জুড়ে ধারাভাষ্য দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি।

পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন, একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও তাকে দেখা যেতে পারে। দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম।

দেশের হয়ে শেষবার গত বছরের এপ্রিলে টেস্ট খেলেন তামিম। ঘরের মাঠে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। একই বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...