| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেগা নিলামের আগে মুস্তাফিজকে সুখবর জানিয়ে যে বার্তা দিল চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৬ ১৯:৩৭:৫৪
মেগা নিলামের আগে মুস্তাফিজকে সুখবর জানিয়ে যে বার্তা দিল চেন্নাই

গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে আইপিএল মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দারুণ ফর্মে থাকলেও সেবার আইপিএলের সব ম্যাচ খেলা হয়নি ফিজের। আইপিএল রেখে জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেশে ফিরে আসেন তিনি।

আজ মুস্তাফিজের জন্মদিন। চেন্নাই সুপার কিংস এমন দিনে এই বাংলাদেশি খেলোয়াড়কে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। যদিও পুরো মৌসুম খেলতে পারেননি তিনি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছেন: "'কাটারের জাদু দেখিয়ে যাও।'

চেন্নাইয়ের হয়ে অভিষেকে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলের প্রথম ম্যাচে বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ফিজ। কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং করেছিলেন তিনি।

এরপর পাথিরানা দলে ফিরলেও বাদ পড়েননি। দলের আস্থার প্রতিদান দেন ফিজ। এমনকি ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারীর আসন দখল করেন।

এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...