| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগ্নেয়গিরির কাছে বিমান বিধ্বস্ত, বহু মানুষের করুণ মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০২ ১০:৩১:৪৯
আগ্নেয়গিরির কাছে বিমান বিধ্বস্ত, বহু মানুষের করুণ মৃত্যু

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধারকর্মীরা ঘোষণা করেন যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার হেলিকপ্টারটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ভাচকাগেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়। Mi-8T হেলিকপ্টারটি ২২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই অদৃশ্য হয়ে যায়। তাতে ১৯ জন পর্যটক এবং ৩ জন ক্রু সদস্য ছিলেন।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডভ বলেছেন, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ রোববার সকালে পাহাড়ি এলাকায় পাওয়া গেছে। টেলিগ্রামে এক পোস্টে তিনি এ কথা বলেন।

জরুরী মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইভান লেমিকভ বলেছেন যে ধ্বংসাবশেষের মধ্যে এখনও পর্যন্ত ১৭ মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে রাশিয়ার সূদূর পূর্বাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এলাকাটি জনবহুল এবং আবহাওয়াও চরমভাবাপন্ন। তিন বছর আগে কামচাটকার একটি হ্রদে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...