| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ফলো-অন এড়াতে যত রানের দরকার বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০১ ১৩:১৪:২৬
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ফলো-অন এড়াতে যত রানের দরকার বাংলাদেশের

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ২৭৪ রানের জবাবে ৩০ রানের আগেই প্যাভিলিয়নে প্রথম সারির ব্যাটাররা। ২০ রানে ৪ উইকেটের পতন। ২৬ রানে ৬ উইকেট গেছে।

টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ছিল এটা। এই অবস্থা কাটিয়ে উঠেতে লড়ছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন টি লেখার সময় বাংলাদেশের স্কোর ৭৫ রান করে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৪৩ । ২০১৮ সালে ক্যারিবিয়ানে বিপক্ষে টাইগাররা ৪৩ রানে অলআউট হয়েছিল। মিরাজের বাউন্ডারির সুবাদে সেই লজ্জার স্কোর পেরিয়ে যায় বাংলাদেশ।

তবে সর্বনিম্ন রানের লজ্জা এড়িয়ে গেলেও বাংলাদেশের সামনে এখন ফলো-অন এড়ানোর লক্ষ্য। পাকিস্তানের ২৭৪ রানের বিপরীতে ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ১২৫ রান। যার অর্থ টাইগার ব্যাটিং লাইনআপকে করতে হবে আরও ৭৮ রান। মিরাজ-লিটনদের সামনে এখন সেটাই অনেক বড় কিছু।

আগেরদিন শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ১০ রান। আজ তার সঙ্গে কেবল ৪ রান যোগ হতেই ফিরলেন ওপেনার জাকির হাসান। আগে একবার লাইফ পেলেও সেটি তিনি কাজে লাগাতে পারলেন না। অধিনায়ন নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কথা, তখন আরেক ওপেনার সাদমান ইসলামও ফিরলেন পেছন দিয়ে স্টাম্প হারিয়ে। দুজনকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার আগেই বোল্ড টাইগার অধিনায়ক শান্তও। তিনজনই উইকেট দিয়েছেন পাক পেসার খুররম শেহজাদকে।

বিপর্যয়ের আরও বাকি, চার নম্বরে নামা মুমিনুল হক কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ দিয়েছেন মির হামজার বলে। ফুল লেংথে ফেলা সেই ডেলিভারিতে ফ্লিক শট খেলতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। কিন্তু মিড অনে সেটি ধরা পড়েছে মোহাম্মদ আলির হাতে। মুমিনুল ফিরলেন মাত্র ১ রানে। এ নিয়ে ১৪-২০ রানের ভেতরই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

মির হামজার করা ব্যাক অব লেংথের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন মুশফিক। সাকিব আল হাসান এদিন আবারও ব্যাট হাতে দেখলেন ব্যর্থতা। ১০ বলে ২ রান করে সাকিব আউট হয়েছেন খুররমের বলে। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...