সাকিবের পাশে দাঁড়িয়ে এনামুল, শরিফুল, রুবেল, সাব্বির যা বললেন, দেশ জুড়ে নিন্দার তীব্র ঝড়
শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশ দেওয়ায় জন্য গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত। তাকে দল থেকে বাদ দিতে ইতোমধ্যে আইনি নোটিশ পেয়েছে বিসিবি। বিসিবিও জানিয়েছে, প্রথম টেস্ট শেষ হলেই তারা সিদ্ধান্ত নেবে।
এমন বিতর্কের মধ্যেই রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে বিশ্বরেকর্ড করলেন সাকিব আল হাসান। এই রেকর্ড গড়তে গিয়ে তিনি নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলেছেন।
রাজনৈতিক পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। তবে তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা রয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন সাকিবের সতীর্থরা।
সোশ্যাল মিডিয়ায় জাতীয় দলের সাবেক সতীর্থ রুবেল হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেন, সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।
সাকিবের পাশে দাঁড়িয়ে বর্তমান জাতীয় দলের সতীর্থ পেসার শরিফুল ইসলাম সাকিবের সঙ্গে দুটি ছবি শেয়ার করে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে। এ ছাড়া সাব্বির রহমান লিখেছেন, Shakib Al Hasan. যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।
প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
