| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবরকে শূন‍্য রানে জীবন দিলেন লিটন, দেখে নিন স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ১১:৫৫:৫২
বাবরকে শূন‍্য রানে জীবন দিলেন লিটন, দেখে নিন স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫

প্রথম ইনিংস বাবর আজম টিকেছিলেন দুই বল। এবার ফিরতে পারতেন প্রথম বলেই। সেটা হল না লিটন দাসের ব‍্যর্থতায়। তার গ্লাভস থেকে ফস্কে গেল ক‍্যাচ।

শরিফুল ইসলামের বল জায়গায় দাঁড়িয়ে খেলেছিলেন বাবর। ঠিক মতো পারেননি। অ‍্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে যায় ব‍্যাটের কানা। ঝাঁপিয়ে গ্লাভসে নিলেও ধরে রাখতে পারেননি উইকেটরক্ষক লিটন।

গোল্ডেন ডাকের তেতো স্বাদ থেকে বেঁচে যাওয়া বাবর এক বল পরেও ফিরতে পারেন। এবার একটুর জন‍্য লেগ স্টাম্পে লাগেনি শরিফুলের আরেকটি দারুণ ডেলিভারি।

১৪ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৩১

হাসান মাহমুদের হাত ধরে দিনের দ্বিতীয় ওভারে মিলল সাফল‍্য। রিভিউ নিয়ে শান মাসুদকে ফেরাল বাংলাদেশ।

ডানহাতি পেসারের অফ স্টাম্পের একটু বাইরের বল ব‍্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে খেলতে চেয়েছিলেন মাসুদ। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে ব‍্যাটের কানা স্পর্শের প্রমাণ। ফিরে যান পাকিস্তান অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...