অধিনায়ক শান্তর চেয়ে বেশি রান করে বিশ্বরেকর্ড করলেন বোলার শরিফুল ইসলাম
জমে উঠেছে বাংলাদেশ পাকিস্তান হাইভোল্টেজ টেস্ট ম্যাচ। এই ম্যাচে অনেক রেকর্ডের জন্ম হয়েছে। বোলার শরিফুল অধিনায়ক শান্তর চেয়ে বেশি রান করে রেকর্ড সৃষ্টি করেছেন।
পাকিস্তানের বিপক্ষে ১ম টেস্টের ১ম ইনিংসে বাংলাদেশের সবাই ভাল ব্যাটিং করলেও ব্যর্থ ছিলেন অধিনায়ক শান্ত, সাকিব আল হাসান ও জাকির হাসান।
শান্ত মাত্র ১৬ রান করেই ফেরেন সাজ ঘরে। তবে মুশফিক ও মিরাজের ব্যাটে ভর করে বাংলাদেশ ৫৬৫ রানের বড় স্কোর গড়ে। মুশফিক করেন ১৯১ রান। বাংলাদেশের ইনিংসের শেষের দিকে শরিফুল বড় বড় ২টি ছক্কা হাকিয়ে ১৪ বলে ২২ রানের ইনিংস খেলেন।
২টি ছক্কার মধ্যে ১টি ছক্কা হাকিয়েছেন শাহিন শাহ আফ্রিদির বলে। ৭ম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কা হাকানোর রেকর্ড গড়েন শরিফুল ইসলাম।
