| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাপন-মাশরাফিকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিস্ফোরক মন্তব্য হতবাক সবাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৪ ১০:৫৯:২৩
পাপন-মাশরাফিকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিস্ফোরক মন্তব্য হতবাক সবাই

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে। কারণ এই দুই বোর্ডের শীর্ষকর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেখ হাসিনার পদত্যাগের পর তাঁদের অনেককেই আর বোর্ড বা ফেডারেশনে দেখা যাচ্ছে না। বিসিবি সভাপতি পাপন শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ছিলেন। বর্তমান ডক্টর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

দায়িত্ব নেওয়ার পর গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয়। আসিফ মাহমুদ কে জবাবে এই উপদেষ্টা বলেন নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়৷ আমরা প্রসেসের জন্য সিস্টেমের জন্য আন্দোলন করেছি, সিস্টেমে বিশ্বাস করি আমরা সিস্টেমের সংস্কার করব।

একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনি নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসেবে বা ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

অল্প বয়সে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্য, আমি তো মনে করি এই দায়িত্ব আমার কাছে কমপ্লিমেন্টরি তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণে ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সরকার পরিচালনায় ২৫ থেকে ৮৫ বছর পর্যন্ত মানুষ থাকছেন তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণ এই ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞতা থাকবেন, তাঁরা আমাকে সাফল্য পেতে সহায়তা করবে বলে আমি মনে করি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...