| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; বিমান বিধ্বস্ত, ৬১ আরোহীর সবাই নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১০ ০৮:৪৯:৪০
এই মাত্র পাওয়া ; বিমান বিধ্বস্ত, ৬১ আরোহীর সবাই নিহত

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ৬১ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলো রাজ্যে বিমান দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন।

তাদের মধ্যে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য রয়েছেন। এই টুইন-ইঞ্জিন, টার্বোপ্রপ বিমানটির মালিকানা Voepass এয়ারলাইন্সের। স্থানীয় সময় শুক্রবার (৯ আগস্ট) ব্রাজিলের পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলোর দিকে যাওয়ার সময় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে বিমানের আঘাতে সাও পাওলোর ভিনহেদো শহরের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাখির পালকের মতো চক্র কেটে নিচে নেমে আসছে একটি বিমান। এরপরই আবাসিক এলাকার ভবনের আড়াল থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার কুণ্ডলী। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি দমকল বাহিনীর ৭টি উদ্ধারকারী দল কাজ করছে। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...