| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরের নির্বাচিত দল নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বিসিবির নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১১ ০৮:২৭:১২
অস্ট্রেলিয়া সফরের নির্বাচিত দল নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বিসিবির নির্বাচক

জাতীয় দলের প্রস্তুতির প্রক্রিয়ায় থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ ব্যস্ত বিসিবি। এরই অংশ হিসেবে আগামী শনিবার অস্ট্রেলিয়ায় খেলবে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (টিম এইচপি)। টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি ওয়ানডে ও চার দিনের ম্যাচও হবে। এবারের টুর্নামেন্টে থাকবে ৯টি দল। এই রাউন্ডকে সামনে রেখে গতকাল এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির নির্বাচক হানান সরকার এইচপি দল সম্পর্কে এক ভিডিও বার্তায় বলেছেন, "অস্ট্রেলিয়া সফর আমাদের দলের জন্য যেকোনো পর্যায়ে একটি বড় সফর। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ দল সেখানে খেলার সুযোগ পায়নি। আমাদের অন্য দলগুলো। সুযোগটাও পায়নি।

তিনটি দলে জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতির কারণ ব্যাখ্যা করে, হানান বলেছেন: “উল্লেখ্য, এখানে এইচপি, টাইগার এবং জাতীয় দলের খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে আমরা জানি যে আমাদের ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফর রয়েছে আমাদের জন্য সুযোগ।

পরে হান্নান আরো বলেন, ‘২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারে, এমন কিছু খেলোয়াড়কে আমরা চার দিনের ম্যাচের দলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া দীর্ঘ পরিসরে খেলার মানসিকতার খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাদা বলের ক্রিকেটে যাদের নিয়ে চিন্তা করি, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।’

এবারের এই সফরে টি-টোয়েন্টির জন্য আকবর আলিকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

ওয়ানডে দল-

তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

চার দিনের দল-

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...