অলিম্পিকের জন্য বিশ্বকাপ জয়ী দুই তারকা নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনার
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৩ ১২:৪৯:৩৪
কোপা আমেরিকার ব্যস্ততার মাঝেই উত্তাপ ছড়াচ্ছে প্যারিস অলিম্পিক। এবারের অলিম্পিক ফুটবলে খেলবে আর্জেন্টিনা। যার জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
প্যারিস অলিম্পিককে সামনে রেখে ১৮ সদস্যের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের মাসচেরানো। এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে বিশ্বকাপজয়ী ফুটবলার নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ।
এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজের অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাদের ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানায়। যে কারণে তাদের আর খেলা হচ্ছে না।
