| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির ‘বিশেষ একাদশে’ জায়গা পেল ৩ বাংলাদেশি, অধিনায়ক সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ১৫ ২১:০৪:৩৩
আইসিসির ‘বিশেষ একাদশে’ জায়গা পেল ৩ বাংলাদেশি, অধিনায়ক সাকিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তিনটি ম্যাচ খেলার পর দুটিতে জিতেছে টাইগাররা। সুপার এইটে এক পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

আইসিসি আজ তাদের ফেসবুক পেজে T20 বিশ্বকাপের সেট-3 (১০ ম্যাচের একটি সেট) জন্য সেরা ফ্যান্টাসি লাইনআপ ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশের হয়ে জায়গা নিশ্চিত করেছেন তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। একাদশে একটি দেশের সর্বোচ্চ ৩ জন খেলোয়াড় থাকতে পারে, তাই সবচেয়ে বেশি জায়গা পেয়েছে বাংলাদেশিরা।

এমনকি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তানজিম সাকিব। এই একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট বাংলাদেশের এই পেসারের। তাসকিন ও হৃদয়ের পয়েন্ট যথাক্রমে ১৩১ ও ৬৪।

এছাড়া আইসিসির ফ্যান্টাসি একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন ওয়েস্ট ইন্ডিজের। শারফেন রাদারফোর্ড ও আলজারি জোসেফ। এদিকে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এই ছয় দল থেকে একজন করে ক্রিকেটার আছেন।

আইসিসির ফ্যান্টাসি একাদশ (সেট ৩)-

মোহাম্মদ রিজওয়ান, অ্যারন জোনস, তাওহিদ হৃদয়, শারেফানে রাদারফোর্ড, কেশব মহারাজ, তানজিম সাকিব (অধিনায়ক), তাসকিন আহমেদ, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, আলজারি জোসেফ, আর্শদীপ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...