| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার বাংলাদেশকে চরম ‘খাটো করে’ অবাস্তব ভবিষ্যদ্বাণী করলেন গিলক্রিস্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৫ ২০:৪৬:১০
এবার বাংলাদেশকে চরম ‘খাটো করে’ অবাস্তব ভবিষ্যদ্বাণী করলেন গিলক্রিস্ট

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন এখনো শুরু হয়নি। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজের যাত্রা। এবারের বিশ্বকাপে নেপাল, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা।

চলতি বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। সাম্প্রতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাজে ছন্দে থাকা বাংলাদেশকে তিনি সঠিকভাবে মূল্যায়ন করেননি।

গিলক্রিস্ট মনে করেন, নেপাল ও নেদারল্যান্ডসের মতো দলগুলোও চমকে দিতে পারে বাংলাদেশকে। সরাসরি না বললেও আক্ষরিক অর্থে বাংলাদেশের পরাজয়েরই যেন ইঙ্গিত দিলেন তিনি।

সাবেক এই অজি ক্রিকেটার বলেন, ‘নেপাল ও নেদারল্যান্ডসে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। নেপালের সামর্থ্য রয়েছে অঘটন ঘটানোর, বিশেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তারা চমকে দিতে পারে। অন্যদিকে, নেদারল্যান্ডস সবসময়ই আগ্রাসী। যে কোনো অঘটন ঘটাতে পারে তারা।’

বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা মনে করেন, গ্রুপ পর্বে নিজেদের স্বাভাবিক খেলাটাও যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...