| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; অবশেষে তাসকিনকে নিয়ে বড় সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১০:৫৯:৩৪
ব্রেকিং নিউজ ; অবশেষে তাসকিনকে নিয়ে বড় সুখবর

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পান তাসকিন আহমেদ। সে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে শঙ্কা ছিল। তবে সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে। এই বাংলাদেশি পেসারের প্রত্যাশিত সময় অনুযায়ী ২৪ দিনের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার।

বিসিবির ফিজিও বায়েজদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমকে বলেছেন, “তাসকিনের অনেক উন্নতি হয়েছে, সে আজ বাইরে বোলিং করার পরিকল্পনা করেছে, তাই সে এসেছে। ৫ জুন থেকে তার পুরোপুরি বোলিং শুরু করার কথা রয়েছে। এটা দেখলেই বলা যায়। জুনের ৭ তারিখের খেলায় তাকে পাওয়া যায় না এখন পর্যন্ত তার উন্নতি খুব ভালো হয়েছে।

তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।

পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি।

তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...