| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে ২০২৫ মেগা নিলামের জন্য মুস্তাফিজকে নতুন করে বার্তা পাঠাল চেনাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ৩১ ২০:৩১:১৮
বিশ্বকাপের আগে ২০২৫ মেগা নিলামের জন্য মুস্তাফিজকে নতুন করে বার্তা পাঠাল চেনাই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে দুইদিন পর। টুর্নামেন্টের আগে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ত দলগুলো। মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপে অভিনন্দন জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (৩১ মে), চেন্নাই তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ফিজকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেছে। পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মুস্তাফিজের ছবি আপলোড করে দলটি লিখেছে, 'জাতীয় কর্তব্যের জন্য ফিজের সবুজ জ্বলে উঠুক।'

আইপিএলের শেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ফিজ চলতি মৌসুমে দলে অন্তর্ভুক্ত হওয়া এই তারকা প্রথমবারের মতো চমক দেখালেন। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট পেয়েছেন ফিজ। মৌসুমের প্রথম ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপও পেয়েছিলেন তিনি। যাইহোক, জাতীয় দলের হয়ে খেলতে এই খেলোয়াড়কে টুর্নামেন্টের মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে যেতে হয়েছিল।

২০২৫ আইপিএলে মেগা নিলামে মুস্তাফিজের দিক চোখ আছে চেন্নাইয়ের। যদিও চেন্নাই পাথিরানাকে রিটেন করতে পারে বলে জানা গেছে তবে বিশ্বকাপে মুস্তাফিজের ফর্ম হয়তো চেন্নাইকে ভিন্ন কিছু ভাবতে বার্ধ্য করতে পারে, অনেকেই ধারনা করছেন চেন্নাইয়ের পোস্ট তেমন কিছু ইঙ্গিত দেয়। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে আরও তিন ম্যাচ খেলবে টাইগাররা। সেই ৩ ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নেপাল এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্ব আসরে মাঠে নামার আগে আগামীকাল (১ জুন) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...