| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ দিন পর জাতীয় দলে খেলা প্রসঙ্গে যা বললেন ইমরুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৩ ১৪:০১:৫২
দীর্ঘ দিন পর জাতীয় দলে খেলা প্রসঙ্গে যা বললেন ইমরুল

এক সময়কার মাঠ কাপানো ওপেনার ছিলেন এ বাহাতি ব্যাটার। সময়ের প্রবর্তনে ফেরা হয়নি আর জাতীয় দলে। বিপিএলে ভালো খেললেও সেটা যেনো কারো চোখেই পরেনা।

জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেছেন ইমরুল কায়েস। ২০০৮ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেক হয়েছে তার। প্রায় ১১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অবদান রেখেছেন বাংলাদেশের অনেক জয়ে। তামিম ইকবালের সঙ্গে প্রথম উইকেটে গড়া তার ৩১২ রানের জুটিটি এখনও রেকর্ডবুকে উজ্জ্বল। তারপরও অন্য সব ব্যাটারদের মতো ইমরুল আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত থাকতে পারেননি। ফলে ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও ম্যাচ খেলেছেন মাত্র ১৩১টি। ২০১৯ সালের পর তো আর জাতীয় দলে ফিরতেই পারেননি! ফেরার সম্ভাবনাও ক্ষীণ। নিজের ক্যারিয়ারসহ অনেক ইস্যু নিয়ে সম্প্রতি বাংলা ট্রিবিউনের ‍মুখোমুখি হয়েছিলেন তিনি। আজ থাকছে দুই পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব

প্রশ্ন: প্রতিটি ক্রিকেটারের ক্রিকেট খেলার পেছনে কোনও না কোনও প্রেরণা থাকে। আপনি আসলে কী ভেবে ক্রিকেটটা খেলছেন?ইমরুল: দেখেন জাতীয় দলে আজকে ছয় বছর ধরে আমি নেই। তারপরও কি আমার ক্রিকেট থেমে আছে? আমি খেলছি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলছি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলছি। খেলার মধ্যে আমি আছি। আমাদের ক্রিকেট ক্যারিয়ার তো অল্প সময়ের। ফিটনেস যতদিন থাকবে, খেলা সম্ভব। আমার ইচ্ছা যতদিন ফিটনেস ধরে রাখতে পারবো, ততদিন খেলে যাবো। উপভোগ করেই এখন পর্যন্ত খেলে যাচ্ছি। সময়ের হিসেবে যদি বলেন অন্তত তিন থেকে চার বছর তো খেলবোই।

প্রশ্ন: তারপরও কোনও না কোনও মাইন্ডসেট নিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন নিশ্চয়ই?

ইমরুল: জাতীয় দলে খেলতেই হবে, এই জিনিসটা আর মাথায় নেই। একটা সময় ছিল ২৪ ঘণ্টার মধ্যে আমি ১৭/১৮ ঘণ্টাই কেবল ক্রিকেট নিয়ে চিন্তা করতাম। আগে চিন্তা থাকতো, আরও একটু চেষ্টা করলে হয়তো জাতীয় দলে ফিরতে পারবো। কিন্তু এখন আর এই চিন্তাটা নেই

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...