| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কলকাতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১২ ০৯:৪৯:০০
আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কলকাতা

এবারের আইপিএলের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ধারাবাহিকতা ধরে রেখে ১২ ম্যাচে ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। নিজেদের ১২তম ম্যাচে মুম্বাইকে ঘরের মাঠে ১৮ রানে হারিয়েছে কলকাতা।

গতকালকের ম্যাচে আগে ব্যাট করে মুম্বাইকে ১৫৮ রানের লক্ষ্য দেয় কলকাতা। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে মুম্বাই। এতে ১৮ রানের জয় পায় কালকাতা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন রোহিত শর্মা এবং ইশান কিষান। দুজনের ব্যাট থেকে আসে ৬৫ রান। ২৪ বলে ১৯ রান করে আউট হন ঈশান কিষান। ২২ বলে ৪০ রান করে তাকে সঙ্গ দেন রোহিত।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদবও। ১১ বলে ১৪ রান করেন তিনি। এরপর উইকেট মিছিলে যোগ দেন হার্দিক পান্ডিয়া (২), টিম ডেভিড (০) ও নেহাল ওয়েধেরা ৩ রানে আউট হলে, লড়াই করতে পারে তিলাক ভার্মা এবং নামান ধীর।

তবে শেষ দিকে নামান ধীর ৬ বলে ১৭ রান এবং তিলাক ভার্মা ১৭ বলে ৩২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে মুম্বাই। এতে ১৮ রানের জয় পায় কলকাতা।

কলকাতার হয়ে হার্শিত রানা, ভারুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন। এ ছাড়া এক উইকেট শিকার করেন সুনিল নারিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ইনিংসের পঞ্চম বলে সাজঘরে ফেরেন ফিল সল্ট। ৫ বলে ৬ রান করেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলে ডাক আউট হন সুনীল নারিনও।

এরপর শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতেশ আইয়ার। তবে ইনিংস বড় করতে পারেননি শ্রেয়াস। ১০ বলে ৭ রান করে কলকাতা অধিনায়ক আউট হলে, ভেঙ্কাতেশকে সঙ্গ দেন নিতিশ রানা।

কিন্তু ফিফটি তুলতে পারেননি ভেঙ্কাতেশ আইয়ার। ২১ বলে ৪২ রান করে আউট হন। এরপর ব্যাটিংয়ে এসে রান তুলতে থাকেন আন্দ্রে রাসেল। ২৩ বলে ৩৩ রান করে রান আউট হলে, ১৪ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন রাসেল।

শেষ দিকে ১২ বলে ২০ রান করে রিঙ্কু সিং আউট হলেও রামানদ্বীপের ৮ বলের হার না মানা ১৭ রানে ভর করে ১৫৭ রানের বড় পুঁজি পায় কলকাতা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...