| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে বেড়িয়ে এল বিশ্বকাপ দল ঘোষণায় বিসিবির এতো বিলম্বর কারন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ০৮ ১৪:২৫:৪৩
অবশেষে বেড়িয়ে এল বিশ্বকাপ দল ঘোষণায় বিসিবির এতো বিলম্বর কারন

যেখানে প্রায় সব দেশগুলো তাদের স্কোয়াড ঘোষণা করে দিচ্ছে, সেখানে বাংলাদেশের কেনো হচ্ছে এত দেরি। । ২০ দেশের মধ্যে ১৩টি দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। বাকি বাংলাদেশসহ সাত দেশ। দূর্বল পাইপলাইন ও ক্রিকেটারদের ইনজুরির কারণে যে কোন বৈশ্বিক আসরের স্কোয়াড ঘোষণায় গড়িমসি হয় বাংলাদেশের, এমনটাই দাবি সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ নয় বলেও মনে করছেন সাবেক এ অধিনায়ক।

শেষ মুহূর্তে বিশ্বকাপ দল ঘোষণা বিসিবির জন্য নতুন কিছু নয়, বরং বরাবরই তা হয়। অতীতের মত এবারও স্কোয়াড নিয়ে বেশ অপেক্ষায় রেখেছে ক্রিকেট বোর্ড। অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসিকে দেয়া হয়েছে ক্রিকেটারদের তালিকা। ২৪ মে পর্যন্ত টি-টোয়েন্টি স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় এখনো নীরব বিসিবি। গেল কয়েক আসরে দল গড়া আর ঘোষণার দায়িত্ব যার কাঁধে ছিলো সেই মিনহাজুল আবেদীন জানিয়েছেন অপেক্ষার কারণ।

মিনহাজুল আবেদীন বলেন, ‘সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা ঘোষণা করতে হয়। এখানে যদি ইনজুরির কোনো ব্যাপার থাকে এই জিনিসটা মাথায় কাজ করে। এজন্য অপেক্ষা করতে হয় মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার ফিটনেস যেন সেরা পর্যায়ে থাকে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আগে ভাগেই বাড়তি প্রত্যাশা রাখার পক্ষে নন মিনহাজুল আবেদীন নান্নু। জিম্বাবুয়ে সিরিজকে প্রস্তুতি মঞ্চ বলতে নারাজ এ সাবেক অধিনায়ক। সাগরিকায় ব্যাটাররা খেলতে পারেনি টি-টোয়েন্টি সুলভ। তিন ম্যাচ পর্যবেক্ষণে নিরাশ হচ্ছেন না প্রধান নির্বাচক।

ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ কম থাকায় টি-টোয়েন্টিতে পিছিয়ে বাংলাদেশ। বৈশ্বিক আসরে ভালো করতে বিদেশী লিগ হতে পারে সহায়ক। যদিও বোর্ডের অপারগতার কারণ স্পষ্ট করেছেন নান্নু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...