| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের কাছে মুস্তাফিজকে চাইলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৯ ১২:১০:২৫
বাংলাদেশের কাছে মুস্তাফিজকে চাইলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। এই মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এই টাইগার পেসার। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। তবে মুস্তাফিজকে চেন্নাইয়ে বেশিদিন পাওয়া যাবে না। ৩ মে দেশে ফিরবেন তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

তিনি একটি ভিডিও ক্লিপে বলেছেন: "মুস্তফা চলে যাচ্ছেন।" চেন্নাইয়ের হয়ে খেলতে পারিনি। এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে তবে কয়েকদিন পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমন করছে? আমার ভাইকে খেলতে দেবেন না। চেন্নাই একটু কষ্ট পাবে।”

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজকে ফিরিয়ে আনছে বিসিবি। এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ।

তিনি বলেন, “যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে বড় অকশন। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না”

কয়েকদিন আগেই বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মুস্তাফিজের আইপিএল থেকে কিছ শেখার নেই, বরং আইপিএলের ক্রিকেটাররা ওর কাছে শিখবে। মুস্তাফিজ আইপিএলে খেলায় বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না বলেও সেদিন মন্তব্য করেছিলেন জালাল। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের বক্তব্য মানতে পারছে না আকাশ।

তিনি বলেন, “বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে”

মুস্তাফিজের মতো দারুণ ছন্দে আছে তার দল চেন্নাই। রুতুরাজ গাইকোয়াড়ের দল ৬ ম্যাচের মধ্যে জিতেছে ৪টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...