| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী দুই বছরে যে ফর্মুলায় পুরোপুরি বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৫ ১০:৫৬:০৩
আগামী দুই বছরে যে ফর্মুলায় পুরোপুরি বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট!

পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও আউজি মেয়েরা সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। দুই সিরিজের কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি জ্যোতির দল। দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

আগামী দুই বছরে বাংলাদেশ নারী দল ভালো অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদী বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগের প্রধান জালাল ইউনিস। গতকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি কর্মকর্তা।

নারী দল প্রসঙ্গে জালাল বলেন, “প্রথমে আমাদের ধরে নিতে হবে অস্ট্রেলিয়া ভালো দল। শারীরিক ও মানসিকভাবে অস্ট্রেলিয়া সেরা নারী ক্রিকেট দল। ভারত ও ইংল্যান্ডও।

"আমাদের মেয়েরা ওদের সাথে খেলেছে, আমার মনে হয় ওরা বেশ ভালো খেলেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে কিছু সমস্যা আছে। আশা করি সমাধান হয়ে যাবে। কারণ কিছু নতুন খেলোয়াড় আছে। তাদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আশা করি ভালো দল। ১-২ বছরের মধ্যে, এটি হবে।" বোলিংটা বেশ ভালো। ভবিষ্যতে আরও ভালো হবে,” যোগ করেন জালাল।

সামনেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন সিরিজ আয়োজনকে ভালো দিক হিসেবে দেখছেন জালাল, ‘যারা টিম ম্যানেজমেন্টে আছে নারী উইংয়ের, তারা অবশ্যই দেখবে কারণ আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সাথে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না কিন্তু শক্তিশালী দলের সাথে খেললে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায়, কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবে অবশ্যই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...