| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ম্যাচ শেষ না করেন মাঠ ছাড়লেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৪ ১৬:১৮:৩১
বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ম্যাচ শেষ না করেন মাঠ ছাড়লেন সাকিব

রোববার (২৪ মার্চ) ডিপিএলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় সাকিব আল হাসানের শেখ জামাল ধামমন্ডি ক্লাব। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন সাকিব। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে তাড়াতাড়ি স্টেডিয়াম ত্যাগ করেন বলে জানা গেছে।

সাভারের বিকেএসপিতে ডিপিএল ম্যাচে শেখ জামাল ও রোবজং মুখোমুখি হয়েছিল। ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করে সাকিবের দল শেখ জামাল। রূপগঞ্জের ২২৯ রানের টার্গেটে তিন নম্বরে ব্যাট করে ৩৪ রান করেন সাকিব। আবু হাসামের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলে শেষ হয় সাকিবের ইনিংস।

আউট হওয়ার ১৫ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন সাকিব। তবে তখনও খেলার বাকি ৩০ ওভারের মতো। বিশেষ সূত্রে জানা গেছে, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের। তবে ঠিক কোন কারণে মাঠ ছেড়েছেন সাকিব, আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। বোলিংয়ের পর ব্যাটিং শেষে ম্যাচে কার্যত কোনো ভূমিকা নেই সাকিবের। আর সে কারণেই মাঠ ছেড়েছেন তারকার অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ শেষ হওয়ার আগে সাকিবের মাঠ ছাড়ার নজির আগেও রয়েছে। সাকিব ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়লেও ভালো অবস্থানে রয়েছে তার দল। রূপগঞ্জের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে। ম্যাচ জিততে ১৬ ওভারে ৬০ রান প্রয়োজন সাকিবদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...