| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হারের কারন ব্যাখ্যা করলেন নাহিদা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২১ ২১:২৯:৪৭
হারের কারন ব্যাখ্যা করলেন নাহিদা

তিন ম্যাচের নারী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সফরকারী অজিদের বিপক্ষে কোনো পাত্তাই পাননি নিগা সুলতানা জ্যোতিরা। তারা ১১৮ রানেরবিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। ম্যাচ শেষে এই হারের কারণ ব্যাখ্যা করলেন তারকা স্পিনার নাহিদা আক্তার।

টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাহিদা বলেন, 'যদি পার্থক্যটা বলেন, বোলিংটা একটু খারাপ ছিল। (আমরা এর চেয়ে ভালো করতে পারি। ব্যাটিংয়ে আমরা রানে পিছিয়ে পড়েছি। (এটা) ক্রিকেটের অংশ হতে পারে। কখনো ভালো, কখনো খারাপ। আমরা যদি তাড়াতাড়ি আউট না হতাম তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতো।

তিনি আরও বলেছেন: "(অস্ট্রেলিয়া) অভিজ্ঞতা অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে। এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি।’

প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও পরবর্তীতে ভালো করার প্রত্যাশা জানিয়ে রাখলেন নাহিদা, ‘জ্যোতি আপু ও সোবহানা (মোস্তারি) ভালো জুটি গড়ছিল। রানআউট হয়ে যাওয়াতে পিছিয়ে পড়েছি। তবে নিজেদের ঘাটতি নিয়ে আলোচনা ও কাজ করব। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে (চেষ্টা করব)।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ফলে এই সিরিজ দুই দলের জন্যই ঐতিহাসিক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ২৪ মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মেয়েরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...