| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার সিরিজের জন্য চমক নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১৭:২৯:৩৩
অস্ট্রেলিয়ার সিরিজের জন্য চমক নিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ইতিমধ্যে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। আর এবার ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এই সফরে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলবে যা আবার আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর অংশ। ফলে বাংলাদেশের জন্য সরাসরি বিশ্বকাপ খেলার জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আজ শনিবার আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরিফা খাতুন।

তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসবে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে হবে ২১ মার্চ। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচের মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। ৩১ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুটি টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলায়। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...