| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

লিটনকে বাদ দেওয়ার কারণ জানিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১৭:২১:৫৫
লিটনকে বাদ দেওয়ার কারণ জানিয়ে যা বললেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চূড়ান্ত ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। অন্যদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পান জাকির আলী অনিক। আজ (শনিবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিসিবি। পরে লিটনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

তিনি বলেন, "যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি জায়গা ছিল না। তবে আমাদের এই দলে আর লিটন দাস নেই কারণ নতুন বলটি খুব বেমানান।" কে ওপেন করতে পারে আরেক ওপেনার হলেন সৌম্য সরকার।" "যখন লিইটনকে দলে অন্তর্ভুক্ত করিনি, এই পজিশনে নতুন ওপেনারের প্রয়োজন দেখিনি। এখন আমাদের অধিনায়ক-কোচকে দুটি বিকল্পের মধ্যে বেছে নিতে হবে।

লিটনের বাদ পড়া এবং জাকেরের দলে প্রবেশের বিষয়ে কোচ-অধিনায়কের মতামত নিয়েছেন বলে জানান গাজী আশরাফ লিপু, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে জাকেরকে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি জাকের বেশি যোগ্য দাবীদার।’

এর আগে বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...