| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

২:৩০ মিনিটে নয়, যে সময় শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনাল খেলবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৬ ১৪:৫৬:১৯
২:৩০ মিনিটে নয়, যে সময় শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনাল খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা করেছে। তাই অনির্ধারিত ফাইনাল হয়ে গেল তৃতীয় ও শেষ ওয়ানডে। তাই শেষ ম্যাচে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়।

ওপেনিংয়ে বর্তমানে বাংলাদেশের সমস্যা আরও বেশি। বিশেষ করে লিটন দাসের ফর্ম নিয়ে সবাই হতাশ। পরের দুই ম্যাচে শূন্য পয়েন্টে তাকে বিদায় করা হয়। তাই শেষ ওয়ানডেতে প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন লিটন। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। তার সঙ্গে দেখা যাবে সৌম্য সরকারকে। তিন নম্বরে থাকবেন ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চারে তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রান করেন তিনি। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে মুশফিকুর রহিম। সাতে মিরাজ। স্পিন বিভাগে এক পরিবর্তন আসতে পারে তাইজুলের জায়গাতে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। পেস বিভাগ সামলাবেন শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব।

চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুইটি ম্যাচে দুপুর আড়াইটায় খেলা শুরু হলেও শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।

শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

লিটন দাস/এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন ও তানজিম সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...