| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির নির্বাচকদের চূড়ান্ত বেতনের যত প্রকাশ করল বিসিবি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৫ ১৭:১৪:৫৯
বিসিবির নির্বাচকদের চূড়ান্ত বেতনের যত প্রকাশ করল বিসিবি!

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বেতন প্রায় এক লাখ ১৮ হাজার টাকা বা ৬৪ দশমিক ৮৪ শতাংশ বাড়ানো হলেও বাকি দুই নির্বাচকের বেতন তেমন বাড়েনি, তবে দুজনেই তাদের বেতন ৮০ শতাংশ বাড়ানোর কথা বলেছেন। আবদুর রাজ্জাকের অনুরোধ বহাল থাকলেও হান্নান সরকারের সময় শুধু বেতন ৩০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব!

বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। বর্ধিত বেতন ও সুবিধাসহ বিসিবি পদে পদোন্নতি পান তিনি। আগের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সর্বশেষ বেতন ছিল মাসে ১ লাখ ৮২ হাজার টাকা।

প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক লিপুর বেতন ধরা হয়েছে মাসিক ৩ লাখ টাকা। এছাড়া সার্বক্ষণিক গাড়ি ও দেশ-বিদেশের সফরে বিসিবির পরিচালকদের সমান সুযোগ-সুবিধা পাবেন তিনি। অপরদিকে তার প্যানেল এর অপর দুই নির্বাচক হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক কে মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন দিবে বিসিবি । তবে তারা দুই লাখ টাকা বেতন চেয়েছেন। ক্রিকেট পরিচালনা বিভাগ রাজ্জাককে দুই লাখ ও হান্নানকে দেড় লাখ টাকা বেতনে দেওয়ার প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

কিন্তু তাদের বেতন বৃদ্ধির আলাপ-আলোচনা হলেও বাস্তবায়ন নেই। প্রধান নির্বাচক লিপু তার প্যানেলের রাজ্জাক ও হান্নানের বেতন বৃদ্ধির অনুরোধ করেছেন বিসিবির কাছে। বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিকের কাছে তুলেছিলেন। কিন্তু ওই প্রস্তাব ফাইলবন্দী হয়ে আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...